শান্তর বদলি কে খেলবেন একাদশে? জানা গেলো সেই সিদ্ধান্ত
হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে চলতি এশিয়া কাপে আর খেলা হচ্ছে না বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তর। চোট থেকে সেরে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্যে দেশে ফিরছেন বাঁ-হাতি এই ব্যাটার।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এদিকে এশিয়া কাপে শুরু থেকেই দলের সঙ্গে থাকার কথা ছিল ওপেনার লিটন দাসের। কিন্তু অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি তিনি।
এরপর লিটনের বদলি হিসেবে আরেক ওপেনার এনামুল হক বিজয়কে শ্রীলঙ্কাতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সে সময় বলা হয়েছিল, ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ায় এশিয়া কাপে আর খেলা হচ্ছে না লিটনের।
তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ার সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন ক্লাসিক এই ব্যাটার। এরপর মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
তবে সমস্যা বাধে, কার পরিবর্তে স্কোয়াডে ফিরবেন লিটন, তা নিয়ে। কেননা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আইন অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর কোনো দলই নির্দিষ্ট কোনো কারণ ছাড়া স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে না।
ইনজুরি কিংবা নির্দিষ্ট কোনো কারণে স্কোয়াড থেকে কেউ ছিটকে গেলে তার পরিবর্তে অন্য একজনকে অন্তর্ভুক্ত করা যাবে। তাই এবার শান্তর ইনজুরিতে বিষয়টি অনেকাংশে সহজ হয়ে গেল বিসিবির জন্যে।
শান্তর পরিবর্তে সহজেই লিটনকে স্কোয়াডে ভেড়াতে পারবে বিসিবি। যদিও এই প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা বিসিবি।
স্কোয়াডে থাকা ববিজয়ের এখনও একাদশে সুযোগ মিলে নাই। সেও সুযোগ পেতে পারে বাংলাদেশ এর একাদশে।
তথ্যসংগ্রহঃ RtvSports
