Breaking News

একাধিক চমক রেখে নতুন বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশ



একাধিক চমক রেখে নতুন বিশ্বকাপ দল ঘোষণা করলো বাংলাদেশ


বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। বাংলাদেশ ছাড়াও গ্রুপ অব ডেথ খ্যাত ‘ডি’ গ্রুপে আরও আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। 


১ জুন বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন। ডালাসে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 


১০ জুন নিউইয়র্কে বাংলাদেশের প্রতিপক্ষ হট ফেভারিট দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ শেষে টাইগাররা পাড়ি জমাবে ওয়েস্ট ইন্ডিজে।


 ১৩ জুন কিংসটাউনে নেদারল্যান্ডসের বিপক্ষে ও ১৭ জুন একই ভেন্যুতে নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।


শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দুটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। আর নেপালের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে।


একনজরে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড


নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, 


মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।


ট্রাভেলিং রিজার্ভ : আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ। 

Previous Post Next Post