Breaking News

একম্যাচ জিতেই যেভাবে সুপার ফোর নিশ্চিত করলো বাংলাদেশ

 একম্যাচ জিতেই যেভাবে সুপার ফোর নিশ্চিত করলো বাংলাদেশ



এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। পাশাপাশি দ্বিতীয় দল হিসেবে এই টুর্নামেন্টটির সুপার ফোরেও উঠেছে টাইগাররা।


বাংলাদেশের দেয়া ৩৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ইনফর্ম ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। 


তবে এরপর দুই ব্যাটার ইব্রাহীম জাদরান এবং রহমত শাহ একটি বড় জুটি গড়ে আফগানদের জেতার আশা বাঁচিয়ে রাখেন। তবে দলীয় ৭৯ রানেই রহমত শাহের উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ।


এরপর ওপেনার ইব্রাহীম জাদরানকে নিয়ে একটি জুটি গড়ার চেষ্টা করেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তবে দলীয় ১৩১ রানে জাদরানের (৭৫) উইকেট তুলে নেন, হাসান।


 এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেনি আফগানরা। তাসকিন, শরীফুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ২৪৫ রানে অলআউট হয় তারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।


এর আগে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ৩৩৪ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ।


এদিকে এই জয়ে সুপার ফোরে সাকিব আল হাসানের দল। কারও ওপর নির্ভর না করে সুপার ফোরে উঠতে আফগানদের আজ ২৭৯ রানের মধ্যে থামাতে হতো। 


টাইগার বোলাররা সেটাই করে দেখিয়েছেন। অপরাজিত ১১২* রান এবং ১ উইকেট নিয়ে ম্যাচসেরা মেহেদি মিরাজ।

Previous Post Next Post